২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২ www.24ghonta.news২০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪৪ হিজরি

রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ । ৩:৪৯ বিকাল

চট্টগ্রামের রাউজানে কমলার দিঘির পাড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একটি স্থানীয় সুতার কারখানায় চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইট ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিলেন নরুল আবছার। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে নুরুল আবছারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেলে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন