২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২ www.24ghonta.news২০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪৪ হিজরি

আনোয়ারায় কানুশাহ (র.)’র খোশরোজ শরীফ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ । ৪:৩৪ বিকাল

আনোয়ারায় অলিকুলের শিরোমনি আধ্যাত্মিক সাধক মহাকবি আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (র.)’র ২৬৩ তম খোশরোজ শরীফ, ওষখাইন শাহ আলী রজা (র.) আলিম মাদ্রাসার সালনা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট (বুধবার) আরোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফ ও মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে নানান আয়োজন করা হয়।

খোশরোজ শরীফ উপলক্ষে মামুরখাইন বাজার মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মাজার প্রাঙ্গণে গিয়ে মাজারে পুষ্পমাল্য, জেয়ারত ও মোনাজাতে অংশ নেওয়া হয়।

পরে মাদ্রাসা হল রুমে কানু শাহ (র.) এর জীবন শীর্ষক আলোচনা সভা, মাদ্রাসার সালনা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সূফি মুহাম্মদ ইলিয়াছ রজা (ম.জি.আ.)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও মাহফিল উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা নেছার মিয়া, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবুল মনছুর রেজভী, হাসান জিয়াউল ইসলাম,

মো. লোকমান সাওদাগর ও শাহজাদা মিরু, মো. সেলিম, মো. আরিফ, মো. আইয়ুব, মো. আমজাদ, মো. আরফ আলী, মো. জসীম, রেজাউল করিম ও লেদু মিঞা সহ প্রমুখ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন