২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ আগস্ট ২০২২ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৮ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফুটফটে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ । ৪:৫৪ বিকাল

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে লামিয়া আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন আজিজুল হক এবং নিহত শিশুটি তার সম্পর্কে নাতনি। ক্ষতিগ্রস্থের ছেলে মোহাম্মদ রাজিবের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়ীতে বিদ্যুৎতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে সে নিঃস্ব হয়ে যায়। শুধু তাই নয় তার ১বছর বয়সী এক শিশু দগ্ধ হয় মারা যায়। এতে ক্ষতিগ্রস্থের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিপেন্ডেবলের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী সিটিজিনিউজকে জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন