২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ আগস্ট ২০২২ www.24ghonta.news২১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৮ মুহাররম ১৪৪৪ হিজরি

কোভিড: আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ । ৭:৫০ রাত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ২৫৩ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৭০টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৫ হাজার ২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন