২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১ সফর ১৪৪১ হিজরি

মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার

-একাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ । ১১:৪৯ সকাল

চীনে অবৈধভাবে গড়ে তোলা এক স্বর্ণের বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ। বাড়িটি সাবেক এক মেয়রের।

সেই মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চীনের পুলিশ ডানজহোর প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাড়ির বেসমেন্ট থেকে এই সোনা উদ্ধার করে। যার পুরোটাই অবৈধভাবে উপার্জন করা স্বর্ণ।

স্বর্ণ ছাড়াও ওই মেয়রের বাসা থেকে কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে যার পরিমাণ প্রায় ৩৪ মিলিয়ন ইউরো।

দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন।

এছাড়া, মেয়রের মালিকানায় রয়েছে কয়েকটি বিলাসবহুল বাড়ি। বিশেষজ্ঞদের অনুমান, তার বাড়ি থেকে যে সম্পদ উদ্ধার হয়েছে তা দিয়ে দুইবার গ্রীসকে দেউলিয়া থেকে বাঁচানো যেত।

উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসাবে শিজিনপিং নিয়োগের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন