২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ আগস্ট ২০২২ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৪ হিজরি

৯ মাসের সম্পর্ক ভেঙে দিলেন কিম কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৩:৫৫ বিকাল

কিম কার্দাশিয়ান ও পিট ডেভিডসনের নয় মাসের রোমান্সের অবসান হলো। ভাঙন ধরল এ সম্পর্কের। রিয়েলিটি টিভি তারকা এবং ব্যবসায়িক ম্যাগনেট কিম কার্দাশিয়ান ও অভিনেতা-কমেডিয়ান বয়ফ্রেন্ড পিট ডেভিডসন বিচ্ছেদ করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় মাসের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন দুজন, তবে বন্ধুত্ব বজায় রাখবেন তারা।

তাদের মধ্যকার দূরত্বই এ সম্পর্কের ভাঙনের জন্য দায়ী বলে জানা গেছে। কয়েক মাস আগেই একটি পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা জানান দিয়েছিলেন কার্দাশিয়ান। এর আগে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাদের। বছর ঘুরতে না ঘুরতেই এলো সম্পর্ক ভাঙনের খবর।

ফেব্রুয়ারিতে, পিপল ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে প্রথমবারের মতো কিমকে তার বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন পিট। কিন্তু এই সম্পর্কের শুরু ২০২১ সালে। চেনাজানা অনেক বছর ধরেই।

এবারই প্রথম নয়। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন কিম। বিয়ের ছয় বছর পর র‌্যাপার স্বামী কানি ওয়েস্টের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেন কিম। তাদের চারটি সন্তান—দুই মেয়ে ও দুই ছেলে। অন্যদিকে পিট একাধিক সম্পর্ক ভাঙার পর কিমের সঙ্গে সম্পর্কে জড়ান।

১৯৮০ সালের ২১ অক্টোবর জন্ম কিম কার্দেশিয়ানের। তিনি একাধারে একজন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী ও মডেল। প্যারিস হিলটনের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে প্রথম মিডিয়ার নজরে আসেন কিম।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন