২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ আগস্ট ২০২২ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৪ হিজরি

কর্ণফুলীর বড়উঠানে অগ্নিকান্ডে পুড়েছে ৬ ঘর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৪:১৫ বিকাল

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় একটি কলোনীতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৬টি সেমিপাকা ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন।

৬ আগস্ট (শনিবার) সকাল ৮টা ৫০মিনিটে স্থানীয় আবুল খায়ের খাঁ কলোনীতে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আবুল খায়ের খাঁ কলোনিতে হঠাৎ এক ভাড়াটিয়ার গ্যাসের পাইপ লিক হয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে তসলিমা কলোনির ৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ডাকপাড়া এলাকায় ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি সেমিপাকা ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন