২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ আগস্ট ২০২২ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৪ হিজরি

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৫:০৯ সন্ধ্যা

বলিউডের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে এই অভিনেত্রী সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত একজন। অভিনয় করেছেন হলিউডের সিনেমায়। কিন্তু এত সম্মান পাওয়ার পরও তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মানসিক অবসাদে ভুগতেন দীপিকা পাড়ুকোন, আর সেই সময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের অবসাদের গল্প শুনিয়েছেন এই অভিনেত্রী।

এরপর রাতারাতি তার জীবনের পরিবর্তন আসে এবং অনেকের কাছে তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণা। লিভ লভ লাফ নামের নিজের একটি এনজিও শুরু করেন দীপিকা। এই সংস্থা তাদের পাশে দাঁড়ায়, যারা মানসিক অসুস্থতায় ভুগছে।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের শীর্ষে ছিলাম। জীবন ঠিকঠাক চলছিল। মন খারাপের কোনো বিশেষ কারণ ছিল না। কিন্তু আমার মন ভালো ছিল না। আমি ভেঙে পড়ি। তখন আমি শুধু ঘুমাতে চাইতাম। কারণ, ঘুমই ছিল আমার একমাত্র মন ভালো হওয়ার সঙ্গী। তখন আত্মহত্যার কথা ভাবতাম।’

তিনি বলেন, ‘আমার বাবা-মা বেঙ্গালুরুতে থাকতেন, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতেন। বাবা-মা যখন বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছিলেন, তখন আমি কান্নায় ভেঙে পড়ি। মা আমাকে জিজ্ঞেস করে, কেন কাঁদছি? কোনো বয়ফ্রেন্ড আছে কি না? কাজের ক্ষেত্রে কিছু ঘটেছে কি না? আমার কাছে কোনো উত্তর ছিল না। মা সঙ্গে সঙ্গেই সিম্পটম দেখে বুঝতে পারে যে আমি অবসাদে ভুগছি। হয়তো সৃষ্টিকর্তা তখন মাকে আমার কাছে পাঠিয়েছিলেন।’

ব্যক্তিজীবনে একাধিক ব্যক্তির সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিপাড়ায়। এর মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর এ অভিনেত্রী ভীষণ ভেঙে পড়েছিলেন। বর্তমানে অভিনেতা রণবীর সিংয়ের ঘরনি দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। এটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। এতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন