২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ১০:৫২ সকাল

ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (৮ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।

স্থানীয় সময় ভোর ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকের তখন ঘুমিয়ে ছিল।

ফায়ার সার্ভিস কর্মীর এক মুখপাত্র জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট গিয়ে পৌঁছায়। তাদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোরে আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা অনেক। এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ জনকে উদ্ধার করেছি আমরা। তবে ভেতরে আরও অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করছি।

উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে এনডিটিভিকে ওই ফায়ার কর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন