২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ১১:১০ সকাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈগল পরিবহনের বাসচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাসচাপায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন