২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ব্যাবসায়ীর কাছে ১ লক্ষ টাকা চাঁদা চেয়েছে এসআই কাইয়ূম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৩:০০ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানার এক এসআই এর বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে একলক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

একলক্ষ টাকা ঘুষ চাওয়ায় সীতাকুণ্ড থানার এসআই কাইয়ূমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে উক্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানার এসআই কইয়ূম সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর- ৬ নং ওয়ার্ডের ব্যবসায়ী সফিকুল ইসলাম এর কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। পরে উক্ত ব্যবসায়ী চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর গত কাল লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত বুধবার তার নিজ বাড়িতে খরিদা সম্পত্তিতে একটি গ্যারেজ নির্মাণ করার সময় কিছু দুষ্টু প্রকৃতির লোক তার কাজে বাধা দেয় এবং তাদের জায়গা দাবী করিয়া থানায় আবেদন করলে উক্ত আবেদনের প্রেক্ষিতে এসআই কাইয়ূম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তাতে করে সে দীর্ঘ দুই মাস কাজ বন্ধ রাখেন। এসআই কাইয়ূম গত ১৫/০৯/২০১৯ ইং উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলেন । বৈঠকের কথা বলে দুই দফা থানায় হাজির হলেও কোন সমাধান দেননি। গত ০৫/১২/২০১৯ ইং সকাল ১০ টায় থানায় উপস্থিত হয়ে তার সাথে দেখা করলে এসআই কাইয়ূম বলেন, আমাকে একলক্ষ টাকা দিতে হবে অন্যথায় কাজ করতে পারবেন না। আমি টাকা দিতে অপরাগতা প্রকাশ করি এসময় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন- বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে কোর্টে চালান করে দেব।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে এসআই কাইয়ূম জনান, ৯৯৯ নম্বরে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে আমি শফিকুল কে কাজ বন্ধ রাখতে বলি। আমি তার কাছে কোন টাকা চাইনি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন