সীতাকুণ্ডে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযয়িী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। ৭ আগষ্ট রোববার রাত আটটার পর উপজেলার সীতাকুণ্ড পৌরসভা ও বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে সোহেল টাইলসকে ৫ হাজার, হোসেন স্টোরকে ১ হাজার, রস মেলা্কে ১ হাজার, রিয়েলমিকে ১ হাজার,আলীম টাইলসকে কে ১ হাজার, মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনকে ৩ হাজার, জাবের স্টোরকে ৫শত, বাহার স্টোরকে ৫শত, বিএম সোনারগাঁও ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকাসহ মোট ৯ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেছেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী রবিবার রাত্রি আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে বেরহই। এতে বিদ্যুৎ জালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে সিএনজি ফিলিং স্টেশনসহ ৯ প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট বসিয়ে ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ১২:৩৭ রাত