২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৩:২৭ বিকাল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত অহিদুল আলম (৩০) নামের যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালান আটক করে। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

আটক অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর জ্যাকেটের ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এরপর আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন