২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ আগস্ট ২০২২ www.24ghonta.news২৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৪ হিজরি

রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কেল খান্না!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৫:১৬ সন্ধ্যা

সম্প্রতি বেশ হাঁকডাক হচ্ছে বলিউড স্টার রণবীর সিংকে নিয়ে। তবে এর পেছনে একটি কারণ রয়েছে। কমবেশি সবাই আমরা সেই কারণটি জানি। আর তা হলো এক নামি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করা।

ফটোশুটের কারণে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পজিটিভভাবে নিয়েছেন আবার কেউ নিয়েছেন নেগেটিভভাবে। এ জন্য অবশ্য রণবীরের নামে নানা জায়গায় অভিযোগও দায়ের করেছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।

ফাহাদ ফাসিলের জন্মদিন

তবে নিন্দুকরা যাই বলুক না কেন, বলিউডের অন্য তারকারা কিন্তু রণবীরের পাশেই রয়েছেন এবং প্রশংসা করেছেন তাকে। এই যেমন, অক্ষয়কুমার পত্নী ও বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। রণবীরের এই ফটোশুটের মধ্যে একেবারেই খুঁজে পেলেন না কোনো বিতর্ক। বরং, ফটোশুট দেখে টুইঙ্কেল বেশ হতাশ।

টুইঙ্কেল লিখলেন, ‘অনেক জুম করে রণবীরকে দেখার চেষ্টা করেছি। কিছুই দেখতে পেলাম না। এটাকে মোটেই নগ্ন ছবি বলা যাবে না। আমি তো দূরবীণ লাগিয়েও দেখতে পেলাম না রণবীরের শরীরের গোপন কিছু! কেন যে নিন্দা হচ্ছে। আমি তো হতাশ!’ খবর পিংক ভিলার।

চারদিক থেকে যখন বিতর্কিত হচ্ছে রণবীর সিং। ঠিক সে সময় তিনি আরও একবার পোশাকহীন শরীরী প্রদর্শনের প্রস্তাব পেয়েছেন। আর এবার তাকে প্রস্তাব দিয়েছে ভারতের ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটা। পশু অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে সংস্থাটি। রণবীরের নগ্ন ফটোশুট উদ্বুদ্ধ করেছে তাদের। পশুদের অধিকারের লড়াইয়ে বলিউড অভিনেতাকে তুরুপের তাস করতে চেয়েছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অর রানিকি প্রেমকাহানি’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়া রণবীরকে দেখা যাবে ‘সার্কাস’ সিনেমায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন