দেশের বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএলের নির্গত গ্যাসের বিষাক্ত বর্জ্যের পানি খালে প্রবেশ করায় বিষাক্ত হয়ে একের পর এক গবাদিপশু থেকে শুরু করে লক্ষাধিক টাকার মাছ মারা যাওয়ার ঘটনার পরই এবার ডিএপিসিএলের বিষাক্ত বর্জ্যে মরছে ৩০ লাখ টাকার মাছ।
সোমবার (৮ আগষ্ট) সকালে রাঙ্গাদিয়া এলাকার ৭০ একর পিডিবি প্রকল্পে ডিএপিসিএলের বর্জ্যের পানি ঢুকে ২৫ জন মৎস্যজীবির প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যাওয়াে ঘটনা ঘটেছে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মৎস্যজীবিরা। এঘটনায় সোমবার সরেজমিনে গিয়েছেন ডিএপিসিএল ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কতৃপক্ষ ও উপজেলা মৎস্য কার্য্যলয়ের কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত মৎস্যজীবি ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, বিগত ৫ বছর ধরে এভাবে মাছের প্রজেক্টে বিষাক্ত পানি ঢুকে মাছ মারা গেলেও আমরা কখনও ক্ষতিপূরণ পাইনি। আর তাদের মৌখিকভাবে জানানোর পরও কখনও পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ ধরে ৭০ একর প্রজেক্টে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন- নাজিম উদ্দিন, এনামুল হক, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কাইছার, মোহাম্মদ হাশেম চৌধুরী, মোহাম্মদ মুছা, মিলন সিংহ, চন্দন দাশসহ রয়েছে আরও ১৩ জন মৎস্যজীবি।
এ বিষয়ে জানতে চাইলে ডিএপি ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম এডমিন আলমগীর জলিল বলেন, প্রজেক্টসহ খামারীদের মাছ মারা যাওয়ার ঘটনাটি পর আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং পানি সংরক্ষণ করে পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। পানিতে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। তবে কি কারণে মাছ গুলো মারা গেছে তা জানা যায়নি।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৭:১৮ রাত