২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ আগস্ট ২০২২ www.24ghonta.news২৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৪ হিজরি

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে রাউজান পৌরসভায় আলোচনাসভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৭:২৪ রাত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে দুস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

৮ আগস্ট (সোমবার) সকালে রাউজান পৌরসভার পৌরসভার সন্মেলন কক্ষে পৌরমেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জানে আলম জনি,মহিলা কাউন্সিলর নাছিমাআকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি,

পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা,হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাকুর মিয়া, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল।

আলোচনা শেষে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন