২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ আগস্ট ২০২২ www.24ghonta.news২৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪৪ হিজরি

এবার জঙ্গল সলিমপুর ও আলীনগরের ১৫টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ । ১২:৫৭ দুপুর

এবার জঙ্গল সলিমপুর ও আলীনগরের ১৫টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করেছা,সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরে ইয়াসিন বাহিনী গড়ে তুলেছে একাধিক বিভিন্ন নামে সমিতি। মূলত এসব সমিতির মাধ্যমে এখান সরকারী পাহাড়গুলো কেটে ফ্লট বিক্রি করতো। এমন নিবন্ধন ভুক্ত ১৫ টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করেছেন চট্টগ্রাম জেলা সমবায় কার্য্যলয়। গতকাল চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ সাক্ষরিত এক আদেশে এই ১৫টি সমিতির নিবন্ধন বাতিল করা হয়। আদেশে উল্লেখ আছে উক্ত সমিতি গুলো আইন-শৃঙ্কলা পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে এই নিবন্ধন বাতিল করা হয়েছে।

বাতিলকৃত সমিতিগুলো হলো জঙ্গল সলিমপুর ভূমিহীন সমবায় সমিতি, আলীনগর বহুমখী সমবায় সমিতি, জঙ্গলসলিমপুর ছিন্নমূল বাস্তহারা বহুমূখি সমবায় সমিতি, নুর নবী শাহ জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, জঙ্গলসলিমপুর একতা ভ্থমিহীন সমবায় সমিতি, গোলপাহাড় ভ্থমিহীন সমবায় সমিতি, বি বেঙ্গল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, জঙ্গলসলিমপুর শ্রমজীবী সমবায় সমিতি, বৃহত্তর ছিন্নমূল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি, আশার আলো শ্রমজীবী সমবায় সমিতি, কাঠালতলা মানবকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি, মায়ের দোয়া কর্মজীবী সমবায় সমিতি, চেতনা জন কল্যাণ কর্মজীবী সমবায় সমিতি, জঙ্গল সলিমপুর জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি, মায়ের আঁচল শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরে যুগ যুগ ধরে অবৈধভাবে পাহাড় কেটে বসবাসকারীদের উচ্ছেদে সরকারী সিন্ধান্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এখানকার অবৈধ বিদুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন