২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ আগস্ট ২০২২ www.24ghonta.news২৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪৪ হিজরি

বান্দরবানে আগু‌নে পু‌ড়লো ৭ দোকান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ । ২:৫০ দুপুর

বান্দরবানের চেমীরমুখ বাজা‌রে আগু‌নে সাতটি দোকান পু‌ড়ে‌ ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে ব‌লে জানান স্থানীয়রা। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে আগু‌নের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোর রা‌তে হঠাৎ মোটরসাইকেল সা‌র্ভিসিং সেন্টার থেকে আগুন লে‌গে যায়। মুহূ‌র্তেই আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়ে। এ সময় সা‌র্ভিসিং সেন্টা‌রে রাখা দুটি মোটরসাইকেল, এক‌টি কীটনাশকের দোকান, এক‌টি তেলের দোকান, এক‌টি মুদির দোকান ও ফার্মেসিসহ সাত‌টি দোকান পু‌রোপু‌রি পুড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে মস‌জি‌দের মাইকে এবং ৯৯৯-এ কল ক‌রে বিষয়‌টি জানা‌লে পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সা‌র্ভিসের সহকারী প‌রিচালক ফ‌রিদ আহ‌মেদ বলেন, ভোররা‌তে আগুন লে‌গে সাত‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। এলাকাবাসীর সহযোগিতায় আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন