রেললাইন বসে গিটার বাজানোর সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলে ওমর ফারুক (২৮) নামে এক যুবকের।সীতাকুণ্ডের সলিমপুরের ওভার ব্রীজের পূর্বপাশে রেল লাইনে মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় এঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ফকিরহাটস্থ ওভারব্রিজের পূর্ব পার্শ্বে কালুশা সিপাহির বাড়ির মৃত শাহ আলমের পুত্র। জানা যায়, নিহত ফারুক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেগে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথায় মারাত্মক জখম হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ জহির বলেন, ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে খবর পেয় আমরা ওই যুবকের বাড়িতে যায়। লাশ চমেক হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ । ১০:১৬ রাত