২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ আগস্ট ২০২২ www.24ghonta.news২৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৪ হিজরি

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ৬:৫৮ সন্ধ্যা

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ে একজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন একজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৯ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৯ জন পুরুষ এবং ১০ হাজার ৬০০ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ আট হাজার ৬৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৮৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে তিন হাজার ৮৮৮টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন