২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ আগস্ট ২০২২ www.24ghonta.news২৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৪ হিজরি

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব : সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ৭:৪৭ রাত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহওয়া অফিস।

১০ আগস্ট (বুধবার) আবহাওয়া অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, ওড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে ভারতের ছত্রীশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরো উত্তর পশ্চিমদিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাসমূহ ও তাদের অদূরবর্তী দ্বীপ ও

চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন