২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ । ১১:২৩ সকাল

গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৬ শতাংশ।

আজ ১১ আগস্ট,বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি হাসপাতালে ২৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১টি, ইমপেরিয়াল হাসপাতালে ১৮টি, শেভরণে ৫৬টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪টি, ইপিক হেলথ কেয়ারে ২২টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৪টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৭টি এবং এভারকেয়ার হাসপাতালে ১টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৭৭২ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলার ৬৩০ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন