২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৪ হিজরি

ছেলের নাম কী রাখলেন রাজ-পরী?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ । ১১:২৪ সকাল

বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরী।

এই দম্পতির পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। এবার সন্তানের প্রথম স্থিরচিত্র প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা পরী মণি। সেই সঙ্গে জানালেন ছেলের নাম।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মা-ছেলের পরম আদরণীয় মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরী জানিয়েছেন, তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

সেই সঙ্গে প্রিয় সন্তানকে দিয়েছেন আশীর্বাদ-বাণী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী। বিয়ের খবরের সঙ্গে বাবা-মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণিন’-এর সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন