২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৪ হিজরি

শিশুদের করোনার টিকাদান শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ । ১১:৩৫ সকাল

দেশের পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের পরীক্ষামূলকভাবে কোভিড-১৯-এর টিকাদান শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর চলতি মাসের শেষ সপ্তাহে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের গণহারে টিকাদান অভিযান শুরু হবে। রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) ‘মাতৃদুগ্ধ সপ্তাহ’ উদ্‌বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা প্রতিরোধে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে।

এর আগে সরকার গত এপ্রিলে পাঁচ থেকে ১১ বছর বয়সিদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুর অনুমিত সংখ্যা দুই কোটি ২০ লাখ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন