২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ । ৬:০৮ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার মিরসরাই উপেজলায়ে পুকুরের ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের প্রকাশ ছুফির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম মোহাম্মদ মুজাহিদ। সে ওই বাড়ির মাওলানা মেজবাহ উদ্দিনের ছেলে।

মুজাহিদের চাচা মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উঠানে খেলা করছিল শিশু মুজাহিদ। এ সময় সবার চোখের আড়ালে সে ঘরের পাশে পুকুরে পড়ে যায়।

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তার দেহ ভেসে ওঠে।

সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপুল বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসর নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন