২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৪ হিজরি

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ । ৬:২৩ সন্ধ্যা

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন একজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১০ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১০ জন পুরুষ এবং ১০ হাজার ৬০০ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ আট হাজার ২৮২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৮০৬টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৮১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন