২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ আগস্ট ২০২২ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৪ হিজরি

খুন করে মরদেহ বাড়ির সামনে রেখে গেল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ১:১২ দুপুর

চট্টগ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা।নিহত যুবকের নাম আনোয়ারুল আজিম (৩৩)। তার বাড়ি ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়নাওয়ালা মসজিদের পাশে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায় বাড়ির গেটের সামনে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে । প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল।

তিনি আরও বলেন, আমরা জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন