২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ আগস্ট ২০২২ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৪ হিজরি

হতাশ করলেন আমির খান, অক্ষয়ের সংগ্রহ ৮ কোটি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ৩:২২ বিকাল

দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে হতাশ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান। তাঁর বহুলপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ নেটিজেনরা বলিউডকে ‘রিমেকউড’ বলে কটাক্ষ করছেন।

শুধু কটাক্ষ নয়, বক্স অফিসেও মুক্তির প্রথম দিনে চমক দিতে ব্যর্থ হয়েছেন আমির খান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে—‘লাল সিং চাড্ডা’ মুক্তির প্রথম দিনে সংগ্রহ করেছে মাত্র সাড়ে ১১ কোটি রুপি; আমির খানের নামের সঙ্গে এ সংখ্যা বেশ কম।

ইন্ডিয়ার এক্সপ্রেসের মতে, আমিরের সিনেমার প্রথম দিনের সংগ্রহ আরও কম ১০.৭ কোটি।

১১ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ সিনেমা। এ সিনেমা মুক্তির প্রথম দিনে সংগ্রহ করেছে ৮.২ কোটি রুপি বলে খবর ইন্ডিয়ার এক্সপ্রেসের।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, ১০-১২ জন দর্শক হওয়ায় শুক্রবার আমিরের সিনেমার ১৩০০ শো বাতিল করা হয়েছে। একই কারণে বাতিল হয়েছে ‘রক্ষা বন্ধন’ সিনেমার এক হাজার শো।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটি দেশের সমাজ-রাষ্ট্রব্যবস্থাকে দেখার কাহিনি। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন।

আনন্দ এল রাই পরিচালিত পণপ্রথাকে কেন্দ্র করে নির্মিত ‘রক্ষা বন্ধন’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ভূমি পেড়নেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্নাসহ অনেকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন