২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ আগস্ট ২০২২ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৪ হিজরি

২০২৩ সালে সাপ্তাহিক ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ৪:৩৩ বিকাল

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুদিন করার চিন্তাভাবনা করছে সরকার।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিক শিক্ষক সমিতির ‘জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি না ভাবা হচ্ছে, তবে এ মুহূর্তে বলতে পারছি না।

কারিগরি শিক্ষার বিষয়ে দীপু মনি বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে, সেটি দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। আরও বেশি শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে। যখন জনপ্রিয়তা পাবে, গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে। তখন খুব স্বাভাবিকভাবে সম্মান নিয়ে চিন্তা করতে হবে না বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন