২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

কক্সবাজারে গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে আইওএম

আইওএম ফ্লিম ফেসটিভল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৮:১৪ রাত

২৪ ঘন্টা ডেস্ক : কক্সবাজারে চলচ্চিত্র প্রদর্শনী গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভাল (জিএমএফএফ)-এর আয়োজন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম )। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন-বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হবে এই আয়োজনে।

জিএমএফএফ মূলত বিনোদনের পাশাপাশি অভিবাসনের প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ সম্পর্কে এবং অভিবাসীরা তাদের নিজ নিজ জনগোষ্ঠীর জন্য যে অবদান রাখছে তা অবহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। বিশ্বের ৯০টি দেশে অনুষ্ঠিত জিএমএফএফ বিভিন্ন দেশ থেকে পাওয়া ৩০টিরও বেশি ডকুমেন্টারি এবং চলচ্চিত্র প্রদর্শন করেছে।

কক্সবাজারে জিএমএফএফ আয়োজনের ১৮টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাংলাদেশি পরিচালক প্রসূন রহমানের চলচ্চিত্র ‘দ্য বার্থ ল্যান্ড’-যেখানে কক্সবাজারের এক গর্ভবতী মহিলার পরিচয় সংকটের গল্প চিত্রায়িত হয়েছে।

আইওএম বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগৌরি বলেনঃ “আমরা এই ডিসেম্বরে কক্সবাজারে জিএমএফএফ আয়োজন করতে পেরে রোমাঞ্চিত। এই আয়োজনটি অনন্য একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যার মাধ্যমে অভিবাসন ইস্যু নিয়ে এই শহরের গুরুত্ব গোটা বিশ্বে প্রথম সারিতে রাখবে। আমরা আশা করি দর্শকরা এই চারদিনের প্রদর্শনীতে আসবেন এবং চলচ্চিত্রগুলি উপভোগ করবেন।“

চলচ্চিত্র প্রদর্শনীটি আগামী মঙ্গলবার ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন