চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।
আজ ১৩ আগস্ট, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ২ জনই নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৭৮২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ । ১২:২৯ দুপুর