২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বাকের-মামুনকে গনসংবর্ধনা

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৮:২৩ রাত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া এবং সাধারণ সম্পাদক এস.এম আল মামুনকে গনসংবর্ধনা দিয়েছে ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

রবিবার বিকালে সলিমপুরস্থ কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটির মাধ্যমে সীতাকুণ্ড আওয়ামীলীগ প্রাণ ফিরে পেয়েছে। আমরা দলকে সুন্দর করে সাজাতে চাই, সুসংগত করতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাবেদ নেই।

তিনি বলেন, সীতাকুণ্ডে আওয়ামীলীগের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমাদেরই কিছু লোক, সব বিভেদ-বিরোধ ঝেড়ে আমরা সবাই এখন এক এবং অভিন্ন।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম আল মামুন বলেন, সকল ষড়যন্ত্রের বিরোদ্ধে আমরা এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা আওয়ামীলীগের মধ্যে আর কোন বিরোধ দেখতে চাইনা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে, উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এস এম আল মামুন

সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটনের সঞ্চলনায় উক্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।

চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান,তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সহ-সভাপতি এস.এম আল নোমান, যুগ্ন সম্পাদক বদিউল আলম, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আসলাম হাবীব, মহিউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা আজম খান, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা শায়েস্তা খান, ইকবাল মাহমুদ, সরোয়ার জাহান টুটুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন