২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ মুহাররম ১৪৪৪ হিজরি

চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ । ১২:০৪ দুপুর

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে আজ রোববার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিশেল ব্যাচেলেটকে অভ্যর্থনা জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সফরকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন