২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ । ১:২০ দুপুর

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের নাম হলো সেতারা বেগম (২০) এবং নুর হোসেন (৩০)।

১৩ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলার মিরসরাই পৌর বাজারের শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত আসামি সেতারা বেগম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জালিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী এবং নুর হোসেন একই জেলার রামু থানাধীন খুনিয়া পালং এলাকার নাজির হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনের মিরসরাই পৌর এলাকার শ্যামলী কাউন্টারের সামনে থেকে সেতারা বেগম ও নুর হোসেনকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে মিরসরাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের ‍আজ রবিবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও জানান।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন