২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন সালমান-ক্যাটরিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৯:৫৬ রাত

আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু ‍বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

বিপিএল সপ্তম আসরের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্স বক্সে বসে ভারতীয় তারকা সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান শুনছেন ঠিক তখন প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে সেখানে আসেন সালমান-ক্যাটরিনা।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার আগেই শুরু হয়েছে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচিতে বিকেল ৫টার কথা বলা হলেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। এরপর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। এরপর মঞ্চে আসবেন ভারত বরেণ্য সঙ্গীত শিল্পী কৈলাশ খের।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে। প্রথমে একক পারফরম্যান্স করবেন দু’জন। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দু’জন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন