২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ মুহাররম ১৪৪৪ হিজরি

যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ । ৩:৩৫ বিকাল

ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর প্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষান মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিওকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ আগস্ট) দেবেন্দ্র তিওয়ারির আলমবাগের বাড়িতে একটি চিঠি পৌঁছায়। তাতে দেবেন্দ্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীরা আছেন, নয়তো অনেক আগেই যোগী আদিত্যনাথকে উড়িয়ে দিতাম। নিজেকে সংশোধন করুন। না হলে জীবন হারাবেন।’

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পরে ওই চিঠি নিয়ে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন দেবেন্দ্র। এরপর তদন্তে নেমে সালমান সিদ্দিকি নামে এক ব্যক্তিকে আটক করে এফআইআর করেছে পুলিশ।

বেআইনি কসাইখানা ও গরুপাচার বন্ধের জন্য রাজ্য পুলিশকে সম্প্রতি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী। সরকারের নির্দেশনা মেনে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক মাংসের দোকান। এ নিয়ে প্রতিবাদ এবং ধর্মঘট কর্মসূচি করতে দেখা যায় অনেককে।

উল্লেখ্য, গত কয়েকদিনে এ নিয়ে পরপর দুবার হত্যার হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন