২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ আগস্ট ২০২২ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ১২:০৬ দুপুর

গত ২৪ ঘণ্টায় ১২৫ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬০ শতাংশ।

আজ ১৫ আগস্ট, সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এতে নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকায় এবং ৩ ফটিকছড়ি ও ১ জন রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৭৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭৯১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৮৪জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন