২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ আগস্ট ২০২২ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ৭:২১ রাত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী মিরসরাইয়ে যথাযত মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বারইয়ারহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কয়েকটি স্থানে কাঙালী ভোজের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, উপজেলা প্রকৌশলী রনি সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ প্রমুখ।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। আলোচনা সভা শেষে মিরসরাই শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন