২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে মৎস্য চাষীদের দু’দিনের প্রশিক্ষণ

বোয়ালখালীতে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ । ৪:৪০ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে প্রান্তিক মৎস্য চাষীদের দুইদিনের প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা মৎস্য অধিপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আনোয়ারুল আমিন।

সভায় সঠিক পদ্ধতিতে পুকুরে কার্পনার্সারী, কার্প মিশ্র ও পাঙ্গাস চাষ এবং মৎস্য উৎপাদনে চাষীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

এছাড়া মাছের খাদ্য হিসেবে মুরগীর বিষ্টা, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এমন খাদ্য ব্যবহার না করে নিজের তৈরীকৃত খাদ্যের ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এ প্রশিক্ষণে ১৮জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন