২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ আগস্ট ২০২২ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৯ মুহাররম ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ । ৫:৩১ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোজাহিদা মিনা (১৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে। ১৬ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শেখ মনসুর আলী বাড়ির রুহুল আমিনের পুত্র প্রবাসী মোহাম্মদ হারুনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া জানান, মঙ্গলবার সকাল ১১টায় দিকে খবর পেয়ে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফসহ আমরা ঘটনাস্থলে ছুটে যাই।

পরে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইসমাইল হোসেন গৃহবধূর শয়নকক্ষের দরজা ভেঙে প্রবাসী হারুনের স্ত্রীর সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিগত ছযমাস পূর্বে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝি পাড়া গ্রামের নুরুল হুদার কন্যা মোজাহিদা মিনার সাথে প্রবাসী হারুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন