দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩ জন শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১১ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ নয় হাজার ২২২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২২৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে দুই হাজার ৭৩টি নমুনা সংগ্রহ এবং দুই হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ । ৬:৩৩ সন্ধ্যা