২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ আগস্ট ২০২২ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম’র কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ১:১৪ দুপুর

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটির ৩য় সভা গতকাল ১৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি লায়ন মির্জা মো. আকবর আলী চৌধুরী খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন নাসির উদ্দিন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিগত মাস সমূহের আয়-ব্যয় হিসাব পেশ ও অনুমোদন,

সমিতির স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা নিয়ে প্রস্তাব উপস্থাপন এবং সেখানকার করণীয় ব্যাপারে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন এবং আগামী ১২ নভেম্বর সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে করণীয় ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস এম তোফায়েল উদ্দিন, মো. মনোয়ারুল হক সিএফসি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম উল্লাহ মুরাদ, সাংগঠনিক সম্পাদক লায়ন মো. আবুল হাসনাত,

অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা,

যুব ও ক্রীড়া সম্পাদক এসএম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মনজুর মোর্শেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কাজি মাসুদা খানম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকবাল করিম তুষানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় সবাইকে আন্তরিকতার সহিত সীতাকুণ্ডবাসীর সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কমিটির সকল সদস্যদের প্রতি আহবান জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন