কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বীচকর্মীরা।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের সুগন্ধ্যা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফ (২৪) গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বীচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গেল ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয় মারুফ। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছিল না। বুধবার সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল।
তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ২:২০ দুপুর