২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ আগস্ট ২০২২ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৪ হিজরি

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ২১২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ৬:০০ সন্ধ্যা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন শনাক্ত হয়েছে। তবে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১১ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ নয় হাজার ৪৩৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২২৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন। এসময়ে সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় চার হাজার ৬৫৯টি। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন