২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ আগস্ট ২০২২ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৪ হিজরি

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ৭:৩৭ রাত

চট্টগ্রামের রাউজানে বড়শি দিয়ে মাছ ধরার সময় পুকুরে পানিতে ডুবে মো. জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকারমো. খুরশেদ আলমের ছেলে। সে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।

স্থানীয় সূত্র মতে, জিহাদসহ আরও কয়েকজনশিশু মিলে বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় অসাবধানতা বশত পুকুরে পড়ে যায়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজিরসময় পুকুরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানকার কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন