২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ www.24ghonta.news৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৪ হিজরি

পঞ্চম প্রজন্মের রেঞ্জ রোভার কিনলেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ । ১২:৩০ দুপুর

পঞ্চম প্রজন্মের রেঞ্জ রোভার কিনে চমকে দিলেন। নিজেকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন বলিউড ডিভা নিমরাত কৌর।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, নিমরাত কৌর একটি সুন্দর চার চাকার গাড়ি কিনেছেন। দাম তিন কোটি রুপি (সাড়ে তিন কোটি টাকার বেশি)। তাঁকে এই পঞ্চম প্রজন্মের রেঞ্জ রোভার গাড়িতে দেখা গেছে। শোনা যাচ্ছে, এই ব্র্যান্ডের গাড়ি মাত্র ছয়টি ডেলিভার করা হয়েছে।

বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আলিয়া ভাট ও সালমান খানের মতো কিছু অভিনয়শিল্পীদের এ গাড়ি রয়েছে।

নিমরাত কৌরকে সবশেষ নেটফ্লিক্সের ‘দশভি’ সিনেমায় দেখা গেছে। এর আগে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ারলিফট’, ইরফান খানের সঙ্গে ‘লাঞ্চবক্স’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া টিভি শোতেও অভিনয় করেছেন নিমরাত কৌর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন