২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ www.24ghonta.news৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৪ হিজরি

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ । ১:১২ দুপুর

বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ নিয়ে গত ৭ আগস্ট থেকে এ পর্যন্ত বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হলো। এর আগের দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ভারতীয় ভূখণ্ডে গিয়ে নিষ্ক্রিয় হয়। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন