২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ আগস্ট ২০২২ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৪ হিজরি

সাত কলেজের দুই অনুষদের ভর্তিযুদ্ধ ১১টায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ১১:৩৪ সকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে (১৯ আগস্ট) শুক্রবার।

রাজধানীর ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে গত ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়ার মাধ্যমে সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। সর্বশেষ আগামী ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন