২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ আগস্ট ২০২২ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫শত রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে ঊষার আলো ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ১০:২৫ রাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামে দিনব্যাপী উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে।

ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ জন চিকিৎসক যথাক্রমে ডা. নুরুল ইসলাম চৌধুরী, ডা. ইমরুল হাসান, ডা. মকসুদ হোসাইন লিটন, ডা. মিশকাতুল ইসলাম ও ডা আইরিন চৌধুরী বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, গাইনী, মেডিসিন, শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অথিতি ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ভাইস প্রেসিডেন্ট হাজ্বী মোঃ ইউছুফ শাহ, সাংবাদিক শেখ সালাউদ্দিন,জাহিদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, এস এম ইকবাল, হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন