২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ আগস্ট ২০২২ www.24ghonta.news৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪৪ হিজরি

প্রতি ছবিতে কেন বার্তা দিতে হবে, প্রশ্ন তাপসীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২ । ১:১৭ দুপুর

সিনেমার মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেওয়ার হিড়িক প্রযোজক-পরিচালক মহলে। অনেকের মতে সিনেমার মাধ্যমে বার্তা দেওয়ার বিষয়টি প্রযোজক-পরিচালকের হিড়িকে পরিণত হয়েছে। সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে গিয়ে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু।

১৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আর সেটার প্রচারে গিয়েই নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া নতুন এই ছবিও কি দেবে সামাজিক কোনো বার্তা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি।

তাপসী বলেন, ‘আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আর প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনো না কোনো বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।’

দর্শকের সামনে সবসময় নতুনভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী। এরপর বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে। অভিনেত্রী তাপসী একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে কাজ করতেন, অভিনেত্রী হওয়ার পূর্বে মডেলিংও কাজ করেছেন।

মডেলিংয়ে সীমিত ভূমিকা রাখার পর, রাঘবেন্দ্র রাও পরিচালিত ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর ২০১১ সালে আদুকালাম, ভাস্তাধু না রাজু এবং মি. পারফেক্ট। তার তামিল আদুকালাম চলচ্চিত্র ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জিতে নেন। এ ছাড়া মালয়ালম এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। আরম্ভাম তামিল চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কার জেতেন। ২০১৫ সালে তিনি সামালোচকীয় এবং বাণিজ্যিকভাবে সফল বেবি চলচ্চিত্রে কাজ শুরু করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন